| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাস্তার ওপর পড়ে ছিলো কিশোরীর গলাকাটা মরদেহ

  • আপডেট টাইম: 24-03-2026 ইং
  • 225001 বার পঠিত
রাস্তার ওপর পড়ে ছিলো কিশোরীর গলাকাটা মরদেহ

বাগেরহাটের শরণখোলায় কিশোরীর রিয়া মনির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রামের একটি রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আজিম শেখের মেয়ে নিহত রিয়া মনি তার নানি হালিমা খাতুনের কাছে থাকতো। রিয়ার বাবা-মা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করছেন।

স্থানীয় জামে মসজিদের ইমাম জানান, ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদে আসার সময় রাস্তার ওপর ওই কিশোরীর মরদেহ দেখে পুলিশে খবর দেয়। স্থানীয়রা জানিয়েছেন, মাদক ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে রিয়াকে দিয়ে ইয়াবা ও গাঁজা বিক্রি করাতো এবং সে নিজেও মাদকাসক্ত ছিল।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি ) সামিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে এবং অপরাধীদের আটকের চেষ্টা চলছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪