| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভোলায় বিসিক শিল্প নগরীতে মিলল ৬ হাজার লিটার ডিজেল

ভোলা বিসিক শিল্প নগরীতে অবৈধভাবে ডিজেল মজুতের দায়ে খান ফ্লওয়ার মিলের (জেকে ট্রেডার্স) ও তৃষ্ণা বেকারি থেকে প্রায় ৬ হাজার লিটার ডিজেল জব্দসহ দেড় লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত

বিস্তারিত...

ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির অভিযান শুরু

রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অভিযানে ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট থানা-পুলিশ, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) ফোর্স এবং সিটি করপোরেশনের কর্মীরা অংশ নিচ্ছেন।

বিস্তারিত...

দাউদকান্দিতে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, বুধবার সকালে বারপাড়া এলাকায় অজ্ঞাত বাস একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

বিস্তারিত...

ঝিনাইদহে ফিলিং স্টেশনকে জরিমানা

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় একটি ইটভাটায় ৮০০ লিটার ডিজেল মজুতের ঘটনায় সংশ্লিষ্ট ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

বিস্তারিত...

মেহেরপুর সীমান্তে ৫৩৭৫ লিটার জ্বালানি তেল জব্দ, আটক ১

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৩৭৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। এ সময় অবৈধভাবে তেল মজুত রাখার অভিযোগে আবু সুফিয়ান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বিস্তারিত...

বংশালে কেপি ঘোষ স্ট্রিটের আগুন নিয়ন্ত্রণে

পুরান ঢাকার বংশাল এলাকার কেপি ঘোষ স্ট্রিটের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ৪টা ৫ মিনিটে চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে

বিস্তারিত...

হাতিরপুলে দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর হাতিরপুলের একটি বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

মালয়েশিয়া থেকে এসেছে ২৭,৩০০ টন ডিজেল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব সত্ত্বেও বাংলাদেশের জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজের আগমন চলছেই। এর ধারাবাহিকতায় মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে ‘পিভিটি সোলানা’ নামের একটি ট্যাংকার জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

বিস্তারিত...

অসুস্থ নবজাতককে দ্রুত হাসপাতালে পাঠালো কোস্টগার্ড

মেঘনা নদীতে চলন্ত লঞ্চে ৩ দিনের অসুস্থ এক নবজাতককে উদ্ধার করে জরুরি চিকিৎসা সেবা দিয়েছে কোস্টগার্ড

বিস্তারিত...

ফেসবুক স্ট্যাটাসের পর সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

দিনাজপুরের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক-এর স্ত্রী খাদিজা মল্লিক সীমু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত...

তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেট-আখাউড়া রেলপথে ট্রেনের ইঞ্জিন বিকলের কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বিস্তারিত...

সাভারে যুবককে কুপিয়ে হত্যা

সাভারে মহিদুল ইসলাম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ মার্চ) দুপুরে তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকায় আনন্দনগর হাউজিংয়ের ভেতরে স্বপনের ফ্লাট থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

বিস্তারিত...

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ ট্রাক জব্দ, আটক ৫

সাতক্ষীরায় অবৈধভাবে পেট্রোল পরিবহনের সময় ৭ হাজার লিটার পেট্রোলসহ যমুনা পেট্রোলিয়ামের লোগোযুক্ত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালকসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

ভাঙ্গায় মাইক্রোবাস–বাস সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া: আহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাস ও ইলিশ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষের পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

বিস্তারিত...

বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, উড়ে গেলো খাবার হোটেলের চালা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের ফলে হোটেলের টিনের চালা উড়ে যায় এবং দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে চলে যান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪