ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় তেলবাহী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকার পর পুনরায় যাত্রা শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলী আদালত কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুইয়া এ আদেশ দেন
লক্ষ্মীপুরে কাজের ফাঁকে বিশ্রামের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় টানা ১১ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।
সিলেটের সকল সিএনজি, এলপিজি ও পেট্রোল পাম্পে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে
জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থেকে ক্রীড়া খাতে ব্যাপক দুর্নীতি করা হয়েছে, যার কারণে আজ স্টেডিয়ামগুলো নাজুক অবস্থায় রয়েছে। উন্নয়নের নামে ক্রীড়া খাতে অতীতে ‘মেগা দুর্নীতি’ হয়েছে। এমনটাই অভিযোগ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে মামাতো ফুফাতো দুই বোনের মৃত্যু
স্থানীয়রা জানান, ডুবে যাওয়া এমভি মানিক-৪ লঞ্চটি মঙ্গলবার (৩১ মার্চ) রাতে চরমোনাই মাহফিলের উদ্দেশে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসে। লঞ্চটি ভোররাতে যাত্রী নামিয়ে দিয়ে ঘাটে অবস্থান করছিল। ভাটার কারণে পানি কমে গেলে লঞ্চের পেছনের দিকটা ডেবে গিয়ে দুপুরের দিকে লঞ্চটি ডুবে যায়।
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বাড়ি থেকে মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯টায় প্রায় ৪০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে রাজশাহীতে সীমান্ত এলাকায় দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)
রাজধানীর শ্যামপুরে আরএসএম স্টিল মিলে বয়লার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।