| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিএনপি জুলাই সনদকে ধারণ করে হৃদয়ে: আইনমন্ত্রী

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদের সঙ্গে গণভোট বাতিলের কোনো সরাসরি সম্পর্ক নেই। তিনি স্পষ্ট করে জানান, জুলাই সনদ একটি স্বতন্ত্র দলিল, যার বাস্তবায়ন প্রক্রিয়া নিজস্বভাবে নির্ধারিত রয়েছে এবং সংবিধান সংশোধনের মাধ্যমেই তা কার্যকর করা সম্ভব।

বিস্তারিত...

কেরানীগঞ্জে লাইটার কারখানায় আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৫

কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার তৈরির টিনশেড কারখানায় আগুনে পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৪ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

বিস্তারিত...

পিরোজপুরে মুখোমুখি বাস সংঘর্ষে আহত ৬

জানা যায়, ঢাকা থেকে ভান্ডারিয়াগামী ‘পালকি পরিবহন’ এবং চরমোনাইয়ের মাহফিল থেকে ফেরত আসা ‘মোল্লা ট্রাভেলস’ নামের দুটি বাসের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোল্লা ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়।

বিস্তারিত...

মিয়ানমারে পাচারের সময় ৬ হাজার লিটার ডিজেলসহ ১২ জন আটক

মিয়ানমারে অবৈধভাবে জ্বালানি পাচারের সময় চট্টগ্রামের কোস্টগার্ড ১২ জন পাচারকারীকে আটক করেছে। আটকদের মধ্যে চারজন বাংলাদেশি এবং আটজন রোহিঙ্গা রয়েছেন।

বিস্তারিত...

কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট।

বিস্তারিত...

সন্তানের মৃত্যুর তিনদিন পর আইসিইউ থেকে ফোন পেলেন বাবা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১০ বছর বয়সী ফাতিমা খাতুনের মৃত্যু হলো আইসিইউ শয্যার অভাবে। রামেক (রাজশাহী মেডিকেল কলেজ) হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে ভর্তি করার জন্য আইসিইউ খালি হওয়ার খবর জানায় তার মৃত্যুর তিন দিন পর।

বিস্তারিত...

রাজশাহী ও কুষ্টিয়ায় হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ মাস বয়সী শিশু আইজা এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৮ মাস বয়সী ইব্রাহিম মারা যায়। এ নিয়ে কুষ্টিয়া জেলায় হামের উপসর্গে মোট চার শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২০ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে জেলায় আক্রান্তের সংখ্যা ৩২০ জন, যার মধ্যে ২৩৫ জন চিকিৎসাধীন রয়েছে। এছাড়া আরও ৫-৬ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক।

বিস্তারিত...

শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা চেষ্টার ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল চুরির অপবাদে দুই শিশুকে অমানবিকভাবে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুল্লাহ আল মাসুম (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বিস্তারিত...

ফরিদপুরে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশসহ শতাধিক আহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার পর শুরু হওয়া এ সংঘর্ষ শনিবার সকালেও নতুন করে ছড়িয়ে পড়ে। এতে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিস্তারিত...

রাজধানীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক ও যাত্রী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে বেপরোয়া গতির ট্রাক ধাক্কায় অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহত রিকশাওয়ালার নাম ফিরোজ আহমেদ (৫০) বলে জানা গেলেও পরিচয় শনাক্ত হয়নি আনুমানিক ৫৫ বছর বয়সী যাত্রীর।

বিস্তারিত...

খোলা আকাশের নিচে দেড়শ শিশুর অনিশ্চিত শৈশব

​​নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম দক্ষিণ মেলাবর। যেখানে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ১৯৮৬ সালে স্থাপিত হয়েছিল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু আজ সেই স্কুলে ‘আলো’ নয়, বরং শিক্ষার্থীদের মাথার ওপর ঝুলে আছে দুর্ঘটনার কালো মেঘ।

বিস্তারিত...

রাজধানীতে মা-ছেলের মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪