| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বংশালে কেপি ঘোষ স্ট্রিটের আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম: 01-04-2026 ইং
  • 212317 বার পঠিত
বংশালে কেপি ঘোষ স্ট্রিটের আগুন নিয়ন্ত্রণে

পুরান ঢাকার বংশাল এলাকার কেপি ঘোষ স্ট্রিটের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ৪টা ৫ মিনিটে চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ভোর ৫টা ৫০ মিনিট পর্যন্ত সময় লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, রাত পৌনে ৩টায় আগুনের সংবাদ পেয়ে প্রথমে দুটি ইউনিট পাঠানো হয়। আগুনের তীব্রতা বিবেচনায় পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়। প্রায় ৫০ মিনিটের চেষ্টায় ৪টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও ভোর ৫টা ৫০ মিনিটে তা সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

আগুন লাগার আগে ভবনটি থেকে দীর্ঘক্ষণ ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং ছোট ছোট বিস্ফোরণের শব্দ শোনা যায়। অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে পুরো বংশাল এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

এলাকাবাসীর আরও জানান, কেপি ঘোষ স্ট্রিটের গলি অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো মূল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে ২০-২৫ গজ দূরে গাড়ি রেখে দীর্ঘ পাইপের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানোর কাজ করতে হয়েছে তাদের। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪