রাজধানীর গুলশান এলাকায় শামীম সালিম কাসিম নামে এক বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে গুলশান থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় ওই বিদেশি নাগরিককে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান জানান, “একজন বিদেশি নাগরিক মারা গেছেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তিনি আরও বলেন, তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
এদিকে, একই দিনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যে দেশে ন্যায়বিচার নেই, সে দেশ কখনোই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে না।
হাফিজ/ আয়না নিউজ