| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাতক্ষীরায় নারী মুদি দোকানিকে হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 27-04-2026 ইং
  • 270 বার পঠিত
সাতক্ষীরায় নারী মুদি দোকানিকে হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার

সাতক্ষীরা শহরের থানাঘাটা বউবাজার এলাকায় পুকুর থেকে বিথীকা সাধু (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বিথীকা সাধু ওই এলাকার মৃত বিশ্বনাথ সাধুর স্ত্রী। তিনি বউবাজার এলাকায় মুদি দোকান পরিচালনা করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রাত প্রায় ১০টার দিকে বাড়ি ফেরার কথা ছিল বিথীকার। তবে তিনি নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির কাছাকাছি প্রায় একশ গজ দূরে একটি পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়।

স্বজনদের অভিযোগ, এলাকায় মাদকসেবীদের আনাগোনা রয়েছে। বিথীকার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল পাওয়া যায়নি। তাদের ধারণা, ছিনতাইয়ের সময় তিনি অপরাধীদের চিনে ফেলায় তাকে ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হতে পারে।

ঘটনার খবর পেয়ে সাতক্ষীরা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

মোমিন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪