| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

  • আপডেট টাইম: 15-05-2026 ইং
  • 145 বার পঠিত
ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বরিশালের গৌরনদীতে ভ্যানচালক মঞ্জু বেপারী (৫০) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রামবাসী।

শুক্রবার (১৫ মে) সকাল ১০টার দিকে উপজেলার কাসেমাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ‘কাসেমাবাদ-হরিসেনাবাসী’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক গ্রামবাসী অংশ নেন। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় ৩০ মিনিট পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

বিক্ষোভে অংশ নেয়া স্থানীয়রা অভিযোগ করেন, গত প্রায় ৫ মাস আগে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের পরও এখন পর্যন্ত প্রকৃত খুনিদের শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

স্থানীয় শিক্ষক হুমায়ুন কবির বলেন, প্রশাসনের আশ্বাসের পর আমরা কর্মসূচি প্রত্যাহার করেছি। তবে দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে কাসেমাবাদ এলাকায় নিজ বাড়ি ফেরার পথে ভ্যানচালক মঞ্জু বেপারীকে এক নির্জন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪