| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন বিদ্যালয় পরিদর্শন এমপির নেই শিক্ষকের দেখা

  • আপডেট টাইম: 14-05-2026 ইং
  • 565 বার পঠিত
তিন বিদ্যালয় পরিদর্শন এমপির নেই শিক্ষকের দেখা

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে কোনো শিক্ষককে উপস্থিত পাননি। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে তিনি কোনো শিক্ষককের দেখা পাননি।

আরও পড়ুন- 

টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত

এমপি কামরুজ্জামান কামরুল বৃহস্পতিবার সকালে মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাওয়ার পথে  কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষকদের অনুপস্থিতি দেখতে পেয়ে বলেন, বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক উল্লেখ করে এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জানিয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি।

এফ এ/আয়না


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪