| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুরাইনে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

  • আপডেট টাইম: 26-05-2026 ইং
  • 73419 বার পঠিত
জুরাইনে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর কদমতলী থানার জুরাইন এলাকায় রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণি রোডে পরিবার নিয়ে বসবাস করতেন। তার বাবার নাম শাহজাহান মিয়া।

মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জুরাইন ঋষিপাড়া মেইন রোড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন তৈয়ব আলী জানান, কোরবানির গরু কেনার পর ঋষিপাড়ায় শ্যালকের বাসায় যাওয়ার সময় রাস্তায় জমে থাকা পানিতে হাঁটতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪