| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্কুলজীবনে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

  • আপডেট টাইম: 10-06-2026 ইং
  • 1190 বার পঠিত
স্কুলজীবনে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বলেছেন, স্কুলজীবনে তাকে অনেকেই পছন্দ করলেও তার কখনো প্রেম হয়নি। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে শৈশব, স্কুলজীবন এবং প্রেমের প্রস্তাব পাওয়া নিয়ে নানা স্মৃতিচারণা করেন তিনি।

আলাপচারিতায় অপু বিশ্বাস বলেন, ছোটবেলায় তিনি নিজেকে অনেকটা ছেলের মতোই ভাবতেন। তার ভাষায়, নাম শুনে অনেকেই তাকে ছেলে মনে করতেন। পরিবারের সদস্য ও বাবার পরিচিতজনদের মধ্যেও এমন ধারণা ছিলো। বিষয়টি নিয়ে তার বাবা মজা করতেন বলেও জানান তিনি।

স্কুলের নানা আয়োজনে তার ডাক পড়ত উল্লেখ করে অপু বলেন, স্কুলে স্যারদের মধ্যে কোনো ভালো প্রোগ্রাম মানেই ছিলো ‘অপুকে ডাকো, প্ল্যানিং করতে হবে। যেহেতু আমি ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছিলাম, তাই ছাত্রী হিসেবেও বেশ ভালো ছিলাম।

স্কুলজীবনের প্রেমের প্রস্তাব নিয়ে কথা বলতে গিয়ে এই নায়িকা জানান, সরাসরি তাকে প্রস্তাব দেওয়ার সাহস পেত না কেউ। বান্ধবীদের মাধ্যমেই আসত সব প্রেমের চিঠি। 

অপু বিশ্বাসের ভাষ্য, স্কুলে অনেকেই প্রপোজ করতো। আমার বান্ধবীদের দিয়ে বলাতো। আমাকে সরাসরি বলার সাহস পেত না। বান্ধবীদের বলত অপুকে অনেক ভালো লাগে, কীভাবে বলা যায়। তখন বান্ধবীরা বলত ‘ওরে বাপরে বাপ! চিঠি রিসিভ করে কি আমরা বন্ধুত্ব নষ্ট করে ফেলব? ও তো অনেক রাগ করে।

স্কুলজীবনে কারও সঙ্গে মন দেওয়া-নেওয়া হয়েছিলো কি না এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, তার কখনো প্রেম হয়নি। তবে পরবর্তী সময়ে বিভিন্নজনের কাছ থেকে জানতে পেরেছেন, অনেকেই তাকে পছন্দ করতেন।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪