| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনজীরকে ফেরানোর আইনি তৎপরতা শুরু করেছে দুদক : আকতারুল

  • আপডেট টাইম: 15-06-2026 ইং
  • 110 বার পঠিত
বেনজীরকে ফেরানোর আইনি তৎপরতা শুরু করেছে দুদক : আকতারুল

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শিগগিরই সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠানো হবে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

সোমবার (১৫ জুন) তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মো. আকতারুল ইসলাম বলেন, বেনজীর আহমেদকে প্রত্যর্পণের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন।

এর আগে দুবাই ট্রানজিটে গ্রেফতার হওয়া বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানোর আহবান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি জানিয়েছে, দুদকের মামলার ভিত্তিতে ইন্টারপোলের জারি করা রেড নোটিশ অনুসারে তাকে গ্রেফতার করা হয়েছে।

আমিরাত কর্তৃপক্ষ বাংলাদেশকে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রত্যর্পণ আবেদন জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, গত ১২ জুন দুদাই পুলিশের হাতে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। তার বিরুদ্ধে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে এ গ্রেফতারি কার্যক্রম পরিচালিত হয়।

এদিকে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচারিক কার্যক্রম এগিয়ে নেয়ার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে বলে জানা গেছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪