| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতারণা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হলো তৌহিদ আফ্রিদিকে

  • আপডেট টাইম: 15-06-2026 ইং
  • 166 বার পঠিত
প্রতারণা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হলো তৌহিদ আফ্রিদিকে

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে নতুন করে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ।

আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মামলার সন্দেহভাজন আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। পরে বিভিন্ন ধাপে অর্থ বিনিয়োগে উদ্বুদ্ধ করা হয়। শুরুতে সামান্য অর্থ ফেরত দিয়ে আস্থা অর্জনের পর ধাপে ধাপে বড় অঙ্কের টাকা নেওয়া হয়। একপর্যায়ে মুনাফাসহ অর্থ ফেরতের প্রতিশ্রুতি দিলেও ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ওয়ারী থানায় মামলা দায়ের করেন। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৌহিদ আফ্রিদিকে সন্দেহভাজন হিসেবে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। এ পর্যন্ত হত্যা মামলাসহ অন্তত তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪