| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

  • আপডেট টাইম: 15-06-2026 ইং
  • 164 বার পঠিত
বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি : বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধের দাবিতে মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৫ জুন) সকালে শহরের জেলা প্রশাসক চত্বরের সামনে এ কর্মসূচির আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি ঝালকাঠি। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির ঝালকাঠির সভাপতি সত্যবান সেন গুপ্ত সভাপতিত্ব করেন। এ সময় সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি,  ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ ও একটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিশুশ্রম শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা। বিশেষ করে বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার মতো ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের সম্পৃক্ততা তাদের জীবনকে নানা ঝুঁকির মধ্যে ফেলে দেয়। শিশুশ্রমমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

এ সময় বক্তারা শিশুদের শিক্ষা নিশ্চিত করা, নিরাপদ পরিবেশ সৃষ্টি এবং বর্জ্য ব্যবস্থাপনায় শিশুদের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শিশুশ্রম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং র্যালির মধ্যদিয়ে কার্যক্রম শেষ হয়।

গিয়াস/আল রাজীব/ আয়না নিউজ



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪