| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস

  • আপডেট টাইম: 15-06-2026 ইং
  • 133 বার পঠিত
গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস

দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও প্রযুক্তিনির্ভর ও নিরাপদ করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। আগামী ১ আগস্ট থেকে সব ধরনের গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সম্প্রতি গণবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত ১১ জুন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত করতে হবে এবং তা সার্বক্ষণিকভাবে সচল রাখতে হবে।

জিপিএস সংযুক্তির কারিগরি বিবরণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) স্থানীয় অফিস থেকে সরাসরি অথবা সংস্থাটির ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই গণপরিবহনের রেজিস্ট্রেশন প্রদান এবং ফিটনেস সনদ নবায়নের কার্যক্রম সম্পন্ন করা হবে।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪