দেশের সংগীতাঙ্গনের এক সময়ের তুমুল জনপ্রিয় ও আলোচিত দম্পতি ডলি সায়ন্তনী ও রবি চৌধুরীর পর্দার রসায়ন আর সুরের ছন্দে সাজানো সংসারে ছন্দে পতন ঘটে বিচ্ছেদের সুরে। দীর্ঘ সময় বিষয়টি নিয়ে দুই তারকা নীরব থাকলেও সম্প্রতি এক পডকাস্টে বিচ্ছেদের নেপথ্য কারণ নিয়ে রবি চৌধুরী তাদের সংসার ভাঙার পেছনে বিপ্লব নামে এক গাড়িচালকের ভূমিকার কথা উল্লেখ করে পরকীয়ার ইঙ্গিত দিলে এবার সেই অভিযোগের বিপরীতে নিজের অবস্থান পরিষ্কার করলেন ডলি সায়ন্তনী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মধ্যরাতে এক স্ট্যাটাসে ডলি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘সম্প্রতি আমাদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা ইচ্ছাকৃতভাবে বিষয়টি নিয়ে কোনো বিতর্কে যেতে চাই না।’
বিষয়টি নিয়ে জলঘোলা না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের নীরবতাকে দুর্বলতা ভাববেন না। ব্যক্তিগত বিষয়কে অযথা আলোচনার বিষয় বানাবেন না। আমরা আমাদের মতো আছি,বাকিটা সময়ের হাতে।’
ডলি স্পষ্ট করে বলেন, ‘ডিভোর্স প্রসঙ্গে নানা কথা বলা হচ্ছে; স্পষ্ট করে বলতে চাই, ডিভোর্স আমিই দিয়েছিলাম। কেন দিয়েছিলাম সেটি সেই সময়েই প্রকাশ্যে প্রেস কনফারেন্সে বিস্তারিত বলে দিয়েছিলাম এই মুহূর্তে আর বলতে চাই না। সবশেষে পবিত্র মাসের মর্যাদা রক্ষার আহ্বান জানিয়ে ডলি সায়ন্তনী বলেন, ‘মাহে রমজানে আল্লাহ সবাইকে পবিত্রতা রক্ষার তৌফিক দান করুক।’