| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাতক্ষীরার প্রতিটি উপজেলায় দুই একর জমিতে বনায়ন করা হবে: জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ

  • আপডেট টাইম: 13-06-2026 ইং
  • 533 বার পঠিত
সাতক্ষীরার প্রতিটি উপজেলায় দুই একর জমিতে বনায়ন করা হবে:  জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় আগামী পাঁচ বছরের জন্য বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ এই কর্মসূচির উদ্বোধন করেন। 

শনিবার ( ১৩ জুন )  দুপুর সাড়ে বারোটায় সাতক্ষীরার প্রাণকেন্দ্রে গড়ে ওঠা এক সময়কার ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন প্রাণ সায়েরের খালের দুই পাশে জুড়ে বৃক্ষরোপণ করা হয়। 

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. মইনুল ইসলাম খান, পৌরসভার সি ই ও মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারি বন সংরক্ষণ প্রিয়াংকা হালদার, কৃষিবিদ সাইফুল ইসলাম, জেলা বিএনপি সদস্য সচিব আবু জাহিদ ডবলু, সাতক্ষীরা পৌরসভার সচিব মোহাম্মদ লিয়াকাদ আলী প্রমুখ।

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেছেন,সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলায় দুই একর জমিতে বনায়ন করা হবে। তিনি বেশ কয়েকটি প্রজাতির বৃক্ষ রোপনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। তিনি আরো বলেন বর্তমান সরকারের নির্বাচনী ইশতিয়ার অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে আগামী পাঁচ বছরে ৫০ কোটি বৃক্ষরোপণ করার পরিকল্পনা রয়েছে। 

এরই অংশ হিসাবে  এবছর এক কোটি বৃক্ষরোপণ করা হবে। শুধু বৃক্ষ রোপনই নয়, এই বৃক্ষরোপনকে সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা নেওয়া হবে।

মোমিন/ আল রাজীব/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪