| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দীর্ঘদিন পর জেমস,ওয়ারফেজ এবং শিরোনামহীন এক মঞ্চে

  • আপডেট টাইম: 17-02-2026 ইং
  • 266711 বার পঠিত
দীর্ঘদিন পর জেমস,ওয়ারফেজ এবং শিরোনামহীন এক মঞ্চে

নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন বড় কনসার্ট না হলেও নতুন সরকারের শপথের দিনেই আয়োজন করা হয়েছে এক বিশেষ সঙ্গীত সন্ধ্যার। কয়েক মাসের বিরতির পর রাজধানীতে আবারও ফিরছে খোলা আকাশের নিচে বড় সংগীত আয়োজন।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হবে এই কনসার্টের প্রধান আকর্ষণ দেশের জনপ্রিয় রক তারকা জেমস। 

অনেকদিন পর উন্মুক্ত আকাশের নিচে গান পরিবেশনের সুযোগ পাচ্ছেন বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেমসের টিম। সংগীতপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে দীর্ঘ অপেক্ষার অবসানের এক বিশেষ সন্ধ্যা। জেমসে সন্ধ্যা ৭টায় মঞ্চে উঠবেন বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ এবং শিরোনামহীনও পারফর্ম করবে এই কনসার্টে। 

 নতুন সরকারের সময়কালে দেশের ব্যান্ড সংগীতের বিকাশে আরও ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে এবং দেশ-বিদেশে বড় আয়োজনের সুযোগ বাড়বে আয়োজকদের এমন প্রত্যাশা নিয়েই শপথের রাতেই রাজধানীতে জমে উঠতে যাচ্ছে সংগীতপ্রেমীদের জন্য এক বিশেষ উৎসবমুখর আয়োজন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪