| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটের কালিতে অজু হচ্ছে কি : বর্ষা!

  • আপডেট টাইম: 17-02-2026 ইং
  • 266838 বার পঠিত
ভোটের কালিতে অজু হচ্ছে কি :  বর্ষা!

চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা ধর্মীয় অনুশাসন পালন নিয়ে পড়েছেন সংশয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ৫ দিন পেরিয়ে গেলেও আঙুলের অমোচনীয় কালি মোচন না হওয়ায় এই কালির আস্তরণের কারণে অজু শুদ্ধ হচ্ছে কি না?  

মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে নিজের এই চিন্তার কথা জানিয়ে বর্ষা নিজের বাম হাতের বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে ধরেছেন, যেখানে নখের ওপর ভোটের কালির দাগ এখনও স্পষ্ট। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “Vote এর কালি, ভাবছি অজু হচ্ছে নাকি? আজ ৬দিন।” 

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন এই চিত্রনায়িকা। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে চশমা পরা স্নিগ্ধ সাজে একটি ছবি প্রকাশ করেছিলেন তিনি। সেই ছবিতেও তার মুখে ছিল সন্তোষের হাসি এবং আঙুলে ছিল ভোটের চিহ্ন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪