| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চলচ্চিত্র আর্কাইভের জাদুঘরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত মাটির পোস্টার 'কাগজ’

  • আপডেট টাইম: 16-02-2026 ইং
  • 285074 বার পঠিত
চলচ্চিত্র আর্কাইভের জাদুঘরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত মাটির পোস্টার 'কাগজ’

‘কাগজ’ সিনেমার মাটির তৈরি পোস্টার প্রচারণার জন্য তৈরি হলেও শিল্পমূল্যের কারণে হয়ে গেল ইতিহাসের অংশ। ব্যতিক্রমধর্মী এই ত্রিমাত্রিক (টেরাকোটা) পোস্টারটি বর্তমানে সংরক্ষিত করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র আর্কাইভে।

সাধারণত ডিজিটাল বা প্রিন্ট পোস্টারের ভিড়ে চিত্রশিল্পী রিংকু ও তার দুই সহকারী প্রায় এক মাস সময় নিয়ে সম্পূর্ণ হাতে এটি তৈরি করেন। প্রায় দুই লাখ টাকা খরচ করে পরিচালক আলী জুলফিকার জাহেদীর তত্ত্বাবধানে প্রায় ছয় ফুট উচ্চতার এই রিলিফধর্মী পোস্টারটি নির্মাণে খরচ হয়। মাটি প্রস্তুত করে শুকানো এবং রঙের সূক্ষ্ম ব্যবহার এতে ত্রিমাত্রিক প্রভাব ফুটিয়ে তুলেছে।

প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল চলচ্চিত্র প্রচারণার সঙ্গে আবহমান বাংলার লোকজ মাটির শিল্পকে যুক্ত করা। ২০২৩ সালের এপ্রিল মাসে পরিচালক আনুষ্ঠানিকভাবে পোস্টারটি ও সিনেমার ডিজিটাল কপি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে হস্তান্তর করেন। পোস্টারটির দুটি কপির একটি যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার করিডরে এবং অন্যটি এফডিসি প্রাঙ্গণে প্রদর্শিত হয়েছিল, যা তখন দর্শকনন্দিত হয়েছিল।

ভাস্কর্যশৈলী ও সিনেমার এই ফিউশনকে কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে গ্রহণ করে এবং বর্তমানে এটি চলচ্চিত্র আর্কাইভের জাদুঘরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪