| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসির পায়ে বল থাকলে আমার হার্টবিট বেড়ে যায়:পরীমনি

  • আপডেট টাইম: 16-06-2026 ইং
  • 198 বার পঠিত
মেসির পায়ে বল থাকলে আমার হার্টবিট বেড়ে যায়:পরীমনি

ফের আলোচনায় ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। তবে এবার ব্যক্তিগত কোনো বিষয় নয়, বরং ফুটবল আর লিওনেল মেসিকে ঘিরে নিজের আবেগী ভালোবাসার কারণে।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন এই অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, তার পেছনে থাকা ভক্তরা  ‘আর্জেন্টিনা’ স্লোগান দিচ্ছেন।

ভিডিওর সঙ্গে নিজের আর্জেন্টিনা সমর্থনের কথাও জানান পরীমনি। তিনি বলেন, আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা।মেসির পায়ে যখন বল থাকে, তখন সত্যিই আমার হার্টবিট বেড়ে যায়।

এদিকে আর্জেন্টিনার সমর্থক হিসেবে তার এই মন্তব্য ও ভিডিও সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

বিশ্বকাপ ও ফুটবল ঘিরে পরীমনি এমন উচ্ছ্বাস ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের দৃষ্টি কেড়েছে। অনেকেই তার এই অকৃত্রিম ফুটবলপ্রেমকে আবেগঘন ও আন্তরিক বলে মন্তব্য করছেন। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় ও সফল খেলোয়াড়দের একজন, যাকে ঘিরে বিশ্বজুড়ে রয়েছে অসংখ্য ভক্ত-অনুরাগী।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব পরীমনি। ব্যক্তিগত জীবন, সমসাময়িক নানা বিষয় ও নিজের মতামত নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪