| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরীমণির বায়োপিকে অভিনয় করতে আগ্রহী দীঘি

  • আপডেট টাইম: 16-06-2026 ইং
  • 123 বার পঠিত
পরীমণির বায়োপিকে অভিনয় করতে আগ্রহী দীঘি

ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী পরীমণির জীবন নিয়ে যদি কখনো বায়োপিক নির্মিত হয়, তাহলে সেখানে অভিনয় করতে চান চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের এই আগ্রহের কথা প্রকাশ করেন তিনি।

সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে পরীমণির বায়োপিকে কাজ করার এই আগ্রহের কথা জানান দীঘি। পডকাস্টে দীঘি বলেন, আমি পরী আপুর বায়োপিক হলে করতে চাই। আমি একটা অনুষ্ঠানে দেখেছিলাম মনে হয় পরী আপু বলেছিল যে আমার বায়োপিক আমিই করব, আর কেউ পারবে না।

দীঘির  বলেন, কিস্তু আমার মনে হয় তার বায়োপিক যদি হয় এটা হবে ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট অ্যান্ড এন্টারটেইনিং বায়োপিক, এরকম হবে। অ্যান্ড আমি করতে চাই, এক্স্যাক্টলি।

দীঘির এমন মন্তব্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের অনেকেই পরীমণির জীবনের গল্প পর্দায় দেখার আগ্রহ প্রকাশ করছেন, আবার কেউ কেউ দীঘিকে এই চরিত্রের জন্য মানানসই বলেও মন্তব্য করছেন।

পরীমণি নিজের অভিনয় ও ব্যক্তিগত নানা চড়াই-উতরাইয়ের কারণে সবসময়ই থাকেন খবরের শিরোনামে। এদিকে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন দীঘি। পরবর্তীতে প্রধান অভিনেত্রী হিসেবেও চলচ্চিত্রে অভিষেক ঘটে তার।

এখন দেখার বিষয়, ভবিষ্যতের রূপালী পর্দায় পরীমণির চরিত্রে দীঘির এই স্বপ্ন সত্যি হয় কি না!

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪