| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 17-06-2026 ইং
  • 297 বার পঠিত
মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুরে জেলার শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করেন তিনি। 

এর আগে সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা করেন।

মৌলভীবাজারে পৌঁছে প্রধানমন্ত্রী সরাসরি শ্রীমঙ্গলের পথে রওনা হন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে ফ্যামেলি কার্ড বিতরণ ও পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জেলার গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিরাপত্তা তদারকিতে নিয়োজিত রয়েছেন।

সফর উপলক্ষে গত কয়েকদিন ধরে জেলা শহরের বিভিন্ন সড়ক, সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কার করা হয়েছে। সার্কিট হাউস, জেলা জজ আদালত, পৌরসভা ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় রং করা হয়েছে। এছাড়া সড়কের বিভিন্ন সেতু ও কালভার্টও নতুন করে সাজানো হয়েছে।

এদিকে, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানস্থলের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪