| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর মাংস বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম: 16-06-2026 ইং
  • 159 বার পঠিত
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর মাংস বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত রাজধানীর চানমারী ঘাট থেকে খিলগাঁও রেল ক্রসিং পর্যন্ত এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে। মঙ্গলবার (১৬ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। 

অভিযানকালে রাস্তা ও ফুটপাতে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর বিধান অমান্য করে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার অপরাধে তিন ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস বিক্রয় ও সংরক্ষণ না করার অপরাধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী এক মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে ফুটপাত ও সড়ক থেকে জব্দ করা বিভিন্ন আসবাবপত্র ও সামগ্রী তাৎক্ষণিকভাবে নিলামের মাধ্যমে ৬ হাজার টাকায় বিক্রি করা হয়।

জনস্বার্থে নগরীর সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখলমুক্ত রাখা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ।

আল রাজীব/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪