| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে দুই বিদেশি নাগরিককে হেনস্তার ঘটনায় মূল আসামি গ্রেফতার

  • আপডেট টাইম: 16-06-2026 ইং
  • 896 বার পঠিত
নাটোরে দুই বিদেশি নাগরিককে হেনস্তার ঘটনায় মূল আসামি গ্রেফতার

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্কে দুই বিদেশি নাগরিককে হেনস্তা ও চাঁদা দাবির ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে লালপুর বাজার এলাকা থেকে আসামি আকাশকে (২৩) গ্রেফতার করা হয়। আকাশ রাজশাহীর বোয়ালিয়া থানার সিরোইল কলোনি এলাকার মো. সেলিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে কথিত টিকটকার মোহাম্মদ সাধু নামের এক ব্যক্তি ‘টিকটক বন্ধু মিলন মেলা’ আয়োজনের জন্য গ্রিন ভ্যালি পার্কের একটি অংশ ভাড়া নেন। অনুষ্ঠানে প্রায় ১০০ থেকে ১২০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। দুপুরের দিকে অনুষ্ঠানে আগত ১০-১৫ জন টিকটকার পার্কে ঘুরতে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দুজন বিদেশি নাগরিকের পথরোধ করে।

এ সময় তারা ওই বিদেশিদের উদ্দেশে বিভিন্ন ধরনের অশ্লীল মন্তব্য করেন। তারা মোবাইলে এ ঘটনার ভিডিও ধারণ করেন এবং বিদেশি নাগরিকের কাছে টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এরপর (৯ মে) হেনস্তার একটি ভিডিও ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমান বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটি লালপুর থানার মামলা নং-১৬, তারিখ ০৯/০৫/২০২৬ হিসেবে রুজু হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩৮৫ ও ৫০০ ধারাসহ সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫(২) ও ২৭ ধারায় অভিযোগ আনা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই পুলিশ আসামিদের গ্রেফতারতৎপর ছিলো। প্রধান আসামি আকাশকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সান্টু / সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪