| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ দিয়ে চলাচলে ‘সেবা ফি’ নেওয়া হবে: ইরান

  • আপডেট টাইম: 16-06-2026 ইং
  • 128 বার পঠিত
হরমুজ দিয়ে চলাচলে ‘সেবা ফি’ নেওয়া হবে: ইরান

হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে এবং এটি স্থায়ীভাবে টোলমুক্ত থাকার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৪ জুন) এ ঘোষনা দেন তিনি।

ঘোষনার একদিন পর সোমবার (১৫ জুন) ইরান জানিয়েছে, প্রণালিতে যাতায়াতের জন্য টোল আরোপ করা হবে না। তবে, কিন্তু নির্দিষ্ট কিছু সেবার বিনিময়ে ফি নেওয়া হবে। 

ফলে বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের খরচ ও জটিলতা বাড়তে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক জলসীমায় নৌপরিবহনের ক্ষেত্রে এটি নতুন ও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ নজির তৈরি করবে। কারণ, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের আগে এ জলপথ ব্যবহারে কোনো ধরনের অর্থ পরিশোধের প্রয়োজন ছিল না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আমরা কোনো ট্রানজিট টোল আরোপের পরিকল্পনা করছি না; তবে যেসব সেবা প্রদান করা হবে, তার বিনিময়ে ফি নেওয়া হবে।

এই সেবার মধ্যে পরিবেশ সুরক্ষা, নৌচলাচল সহায়তা এবং সামুদ্রিক ব্যবস্থাপনার মতো বিষয় থাকতে পারে। তবে সুনির্দিষ্টভাবে কোন কোন সেবা অন্তর্ভুক্ত হবে, তা এখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি বলেও  জানান তিনি।

আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪