| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

  • আপডেট টাইম: 16-06-2026 ইং
  • 203 বার পঠিত
ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার মধ্য সুলাওয়েসি প্রদেশে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় সকাল ১০টা ২৭ মিনিটে পালু শহরের পূর্ব-দক্ষিণ-পূর্ব এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পের পরপরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৭। সংস্থাটি প্রাথমিক মূল্যায়নে বলেছে, ভূমিকম্পটি শক্তিশালী হলেও এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা আপাতত কম।

স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে পরবর্তী আফটারশকের সম্ভাবনা বিবেচনায় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটিতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪