| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফতুল্লার লামাপাড়ায় ঈদুল আজহা উদযাপন

  • আপডেট টাইম: 27-05-2026 ইং
  • 2140 বার পঠিত
ফতুল্লার লামাপাড়ায় ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা। বুধবার (২৭ মে) সকালে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে তারা উৎসবটি পালন করেন।

জানা যায়, সকাল ৯টায় লামাপাড়ার হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসা প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মুফতি মাওলানা শাহাবুদ্দিন।

বৈরী আবহাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করে শতাধিক মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, ডেমরা ও সাভারসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা সেখানে উপস্থিত হন।

ঈদের জামাতে শিশু-কিশোরদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। এরপর পশু কোরবানির মধ্য দিয়ে তারা পবিত্র ঈদুল আজহার আনুষ্ঠানিকতা পালন করেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪