| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আরাফার ময়দানে হজের খুতবা শুরু, হাজিদের কণ্ঠে ‘লাব্বাইক’ ধ্বনি

  • আপডেট টাইম: 26-05-2026 ইং
  • 4118 বার পঠিত
আরাফার ময়দানে হজের খুতবা শুরু, হাজিদের কণ্ঠে ‘লাব্বাইক’ ধ্বনি

সৌদি আরবের পবিত্র আরাফার ময়দানে হজের খুতবা শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকাল ৩টা ২০ মিনিটের দিকে খুতবা পাঠ শুরু করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি।

আরবি বর্ষপঞ্জি অনুযায়ী আজ ৯ জিলহজ, যা হজের গুরুত্বপূর্ণ দিন ‘আরাফা দিবস’ হিসেবে পরিচিত। এদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো হাজি আরাফার ময়দানে সমবেত হয়ে দিনব্যাপী ইবাদত-বন্দেগি, দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন।

সকালের দিকেই মিনায় ফজরের নামাজ আদায়ের পর হাজিরা ধীরে ধীরে আরাফার ময়দানের উদ্দেশে রওনা দেন। সাদা ইহরামের পোশাকে তারা উচ্চারণ করছেন তাওহিদের ঘোষণা—

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক…’

ঐতিহাসিক এই আরাফার ময়দানেই বিদায় হজে মহানবী হজরত মুহাম্মদ (সা.) তার বিখ্যাত ভাষণ দিয়েছিলেন। সেই ঐতিহাসিক স্মৃতিকে ধারণ করে মুসল্লিরা আজ একই প্রান্তরে সমবেত হয়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনায় মগ্ন রয়েছেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪