| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো’ : শেফালি শাহ

  • আপডেট টাইম: 17-05-2026 ইং
  • 122389 বার পঠিত
‘সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো’ : শেফালি শাহ

বলিউড অভিনেত্রী শেফালি শাহ তরুণীদের উদ্দেশ্য করে কম বয়সে বিয়ে না করার পরামর্শে বিয়ে, সংসার ও মাতৃত্ব নিয়ে সমাজের প্রচলিত ধারণা এবং নারীদের ওপর থাকা অদৃশ্য চাপ নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। সন্তান নেওয়ার সামাজিক চাপ প্রসঙ্গে দেওয়া তাঁর ‘সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো’ এ মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তরুণীদের শেফালি শাহ বলেন, ‘ঈশ্বরের দোহাই, কম বয়সে বিয়ে করবেন না। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক মানুষের জন্য অপেক্ষা করা উচিত এবং জীবনের পরিপক্কতা আসা প্রয়োজন। বিয়ে কোনো সহজ বিষয় নয়, এর পেছনে অনেক পরিশ্রম ও বোঝাপড়ার প্রয়োজন হয়। সমাজে নারীদের ওপর বিয়ে ও সন্তান নেওয়ার জন্য সব সময় এক ধরনের চাপ তৈরি করা হয় উল্লেখ করে তিনি আরো বলেন, বাচ্চা নেওয়ার থেকে কুকুর পোষা ভালো।'

আরও পড়ুন-

১৫ বছর পর ‘টিনটিন’-এর সিক্যুয়েল

ব্যক্তিগত জীবনে শেফালি শাহ তাঁর পোষা দুটি কুকুর ‘অ্যাশ’ ও ‘সিম্বা’-কে পরিবারের সদস্যের মতোই ভালোবাসেন। টেলিভিশন অভিনেতা হর্ষ ছায়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ শেফালির বিয়ের চার বছর পর বিচ্ছেদ ঘটে। ২০০০ সালে চলচ্চিত্র নির্মাতা বিপুল অমৃতলাল শাহকে বিয়ের পর এ দম্পতির আর্যমান ও মৌর্য নামে দুই সন্তান রয়েছে।

এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪