অ্যানিমেটেড মুভি ‘দ্য আডভেঞ্চারস অফ টিনটিন’এর সিক্যুয়েল আসছে। নির্মাতা স্টিভেন স্পিলবার্গ, সহ-নির্মাতা পিটার জ্যাকসন কমিক বইয়ের চরিত্রকে পর্দায় আনার এমন বৃহৎ উদ্যোগ নিয়ে লমান কান উৎসবে সিনেমাটির দ্বিতীয় কিস্তি আসার ইঙ্গিত দিলেন।
বেলজিয়ান কার্টুনিস্ট হার্জের সৃষ্টি করা বিখ্যাত কমিক অ্যাডভেঞ্চার ‘টিনটিন’২০১১ সালে সিনেমার প্রথম কিস্তি হিসেবে মুক্তি পায়। যেখানে মোশন-ক্যাপচার অ্যানিমেশনের ব্যবহারের সঙ্গে অ্যাকশন দৃশ্য এবং কমিকের চিরচেনা জগতকে পর্দায় ফুটিয়ে তুলে কমিক জগতে আলোড়ন তোলা হয়েছিল। কাস্টিংয়ের বিষয়ে এখনো চূড়ান্ত চুক্তি না হলেও প্রথম সিনেমার অভিনেতা জেমি বেল এবং অ্যান্ডি সার্কিস যথাক্রমে ‘টিনটিন’ ও ‘ক্যাপ্টেন হ্যাডক’ চরিত্রে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন-
ট্রাইবেকা ফেস্টিভ্যালে ম্যাডোনার ‘কনফেশনস ২’
অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি দর্শকদের নতুন করে তৈরি হওয়া নস্টালজিয়া এবং বিশ্বজুড়ে হার্জের কমিকের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এই সিক্যুয়েলটিকে ব্যবসায়িকভাবে লাভবান করতে পারে বলে ধারনা চলচ্চিত্র বিশ্লেষকদের। ২০১১ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমাটি ইউরোপ এবং আন্তর্জাতিক বাজারে দারুণ সাড়া ফেললেও আশানুরূপ ব্যবসা করতে পারেনি।
এফ এ/আয়না