সকালের সেশনটা ভালোই কেটেছে বাংলাদেশের সিলেট টেস্টের দ্বিতীয় দিনে। জোড়া উইকেট নিয়ে তাসকিন আহমেদের শুরুতে তার সঙ্গে তাল মিলিয়ে দু’বার জুটি ভেঙেছেন মেহেদি হাসান মিরাজ। যদিও পাকিস্তানের অভিজ্ঞ তারকা বাবর আজম একপ্রান্ত আগলে রেখে ছুটছেন। ৪ উইকেটে ৯৬ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে পাকিস্তান। ৩৭ রানে বাবর ও ৬ রানে সালমান আলি আগা অপরাজিত রয়েছেন।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে বাংলাদেশ ২৭৮ রান তুলে অলআউট হয়ে গেলে দিনের শেষদিকে পাকিস্তান ৬ ওভারে উইকেটশূন্য থেকে ২১ রান নেয়। দ্বিতীয় দিনের শুরু থেকেই সফরকারীদের চাপে রাখার লক্ষ্যে তাসকিন ও শরিফুল ইসলাম ব্যাটারদের চাপে রেখে বল করায় উইকেট নিতে বেশি বেগ পেতে হয়নি তাদের। দিনের দ্বিতীয় ওভারের প্রথম বলেই তাসকিন তুলে নেন আব্দুল্লাহ ফজলকে। মিরপুর টেস্টে অভিষেক ম্যাচ খেলতে নেমে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা এই ২৩ বছর বয়সী ওপেনারের ক্যাচের বামে ঝাঁপিয়ে তালুবন্দী করেছেন লিটন দাস।
আরও পড়ুন-
দিনের শুরুতেই তাসকিনের জোড়া আঘাতে চাপে পাকিস্তান
আবারও আক্রমণে ফিরে তাসকিনের বলে আরেক ওপেনার আজান আওয়াইস কিছুটা দেরিতে সুইং করার পর শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ হন ওপেনার। অভিষেক টেস্টে সেঞ্চুরি করা আজানের সংগ্রহ ছিল ১৩ রান। বাবর ও পাক অধিনায়ক শান মাসুদের জুটি ৩৮ রানের বেশি লম্বা হতে দেননি মিরাজ। তাকে কাভার অঞ্চল দিয়ে শট খেলতে গিয়ে শর্টে থাকা বদলি ফিল্ডার নাঈম হাসানের হাতে ক্যাচ দেন মাসুদ (২১)।
মিরাজ ক্রিজে আসা বাঁ-হাতি নতুন ব্যাটার সৌদি শাকিলকেও থিতু হতে দিলেন না। সুইপ শট খেলার চেষ্টা চালালে বল ব্যাটের কানায় লেগে উপরে উঠে তা সরাসরি লিটন দাসের মুঠোয়। ৭৯ রানে ৪ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তোলার চেষ্টায় আছেন বাবর-সালমান।
এফ এ/আয়না