সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে চাপে ফেলেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তার জোড়া আঘাতে দ্রুত দুই ওপেনার হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা।
প্রথম দিনের খেলা শেষে বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শেষ করেছিলো পাকিস্তান। তবে শনিবার সকালে সিলেটের মেঘলা আবহাওয়া ও ফ্লাডলাইটের নিচে দারুণভাবে বল হাতে আক্রমণ শুরু করে বাংলাদেশ।
ইনিংসের দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দেন তাসকিন। ওভারের তৃতীয় বলে ওপেনার আব্দুল্লাহ ফজলের ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটরক্ষক লিটন দাস-এর গ্লাভসে। বাঁ দিকে ঝাঁপিয়ে অসাধারণ ক্যাচ নেন লিটন।
এরপর আরও একটি উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ওপর চাপ বাড়ান তাসকিন। অন্য প্রান্ত থেকে নিয়ন্ত্রিত বোলিং করেন শরীফুল ইসলাম। দুই পেসারের শৃঙ্খলিত বোলিংয়ে রান তুলতেও বেশ কষ্ট করতে হয় পাকিস্তানি ব্যাটারদের।
আরও পড়ুন :
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন
এর আগে প্রথম ইনিংসে লিটন দাসের দারুণ ১২৬ রানের ইনিংসে ভর করে ২৭৮ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। এখন সেই সংগ্রহকে বড় ব্যবধানে এগিয়ে নিতে বোলারদের দিকেই তাকিয়ে স্বাগতিকরা।
হাফিজ/ আয়না নিউজ