| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিরাজের ফাইফারে বাংলাদেশের লিড

  • আপডেট টাইম: 10-05-2026 ইং
  • 135191 বার পঠিত
মিরাজের ফাইফারে বাংলাদেশের লিড

দ্বিতীয় দিন শেষে মিরপুর টেস্টের নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানের হাতে। তবে বাংলাদেশ তৃতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে। নিজেদের প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হলে টাইগারদের জবাবে সফরকারী দল মিরাজের ফাইফারে ৩৮৬ রানে গুটিয়ে গেলে  ২৭ রানের লিড পায় বাংলাদেশ। 

পাকিস্তান ১ উইকেটে ১৭৯ রান নিয়ে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছিল। রোববার (১০ মে) তৃতীয় দিনে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ইনিংসে ১৫৩ বলে সেঞ্চুরি করেন ২১ বছর বয়সী আজান। সেঞ্চুরির পর তাসকিন আজানকে আর আগাতে দেননি। আজান ১৬৫ বলে ১৪টি চারের সাহায্যে ১০৩ রান করেন। আরেকপ্রান্তে থাকা অভিষিক্ত ব্যাটার আব্দুল্লাহ ফজল ১০১ বলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি পূর্ণ করেন।

আরও পড়ুন-

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

নবাগত ব্যাটার সৌদ শাকিলকে লেগ বিফোরের ফাঁদে ফেলে মিরাজ রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরান শাকিল কে। ৬০ রান করে ফজল মিরাজকে মিড অনে উড়িয়ে মারতে গিয়ে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরলে মাঠে সালমান আঘাকে নিয়ে প্রতিরোধ গড়ে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ১১৯ রানের জুটি গড়েন তারা। ৭৯ বলে ৮ চারে ৫৯ রান করে দলীয় ৩৪৯ রানে সাজঘরে ফিরে যান রিজওয়ান। অবশেষে মিরাজের ফাইফারে লিড নিলো বাংলাদেশ।  



বিস্তারিত আসছে...  


এফ এ/আয়না  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪