| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

  • আপডেট টাইম: 10-05-2026 ইং
  • 135687 বার পঠিত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ করেই আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (১০ মে) ঘোষিত এই দলে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি।

আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরে মোট ১২টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ পড়েছে শক্তিশালী ‘এ’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।

দল ঘোষণায় শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। তার জায়গায় নতুন করে সুযোগ পেয়েছেন তাজ নেহার।

গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর ১৭, ২০, ২৫ ও ২৮ জুন বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ নারী দলের স্কোয়াড

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড:: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার।

বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে ১২ মে থেকে। শক্তিশালী গ্রুপে থাকলেও বাংলাদেশ দল ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বলে আশা করা হচ্ছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪