| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দায়িত্ববোধের জায়গা থেকে নির্বাচনের সিদ্ধান্ত : বাপ্পারাজ

  • আপডেট টাইম: 07-05-2026 ইং
  • 74278 বার পঠিত
দায়িত্ববোধের জায়গা থেকে নির্বাচনের সিদ্ধান্ত : বাপ্পারাজ

বাবা-মায়ের দেখানো পথে লড়বেন পরবর্তী প্রজন্ম। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তিতুল্য অভিনেতা নায়করাজ রাজ্জাক ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি আর বিগত সময় কমিটিতে দায়িত্ব পালন করেছিলেন আরেক খ্যাতিমান অভিনেত্রী আনোয়ারা বেগম। এবার তাদের সন্তানরা আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে লড়বেন।

চিত্রনায়ক বাপ্পারাজ সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি একই প্যানেল থেকে নির্বাচন করবেন বলে তারা দুজনে নিশ্চিত করে এ প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, ‘চেয়েছিলাম বাবার কবর জিয়ারত করে সুখবরটি প্রকাশ্যে আনবো।'

বাপ্পারাজ বলেন, শিল্পীরা চান আমি যেন শিল্পী সমিতির হাল ধরি। শিল্পীদের চাওয়াকে গুরুত্ব দিয়ে দায়িত্ববোধের জায়গা থেকে এবার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার বাবা শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি থাকা অবস্থায় আনুদিও বিগত সময় কমিটিতে ছিলেন। তাদের পাশাপাশি আমি ওমুক্তি বিগত সময়ে দায়িত্ব পালন করেছি। আমরা পরবর্তী প্রজন্ম নতুন মেয়াদের নেতৃত্বে শিল্পীদের জন্য কাজ করতে চাই।'

আরও পড়ুন-  

দেবকে দেখে ‘চোর চোর’ স্লোগান

বাপ্পা ও মুক্তি জানিয়েছেন যে, তারা সমিতির সদস্যদের অধিকার রক্ষা এবং চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্যেই এই নির্বাচনে অংশ নিয়ে তাদের কল্যাণে করা বেশকিছু পরিকল্পনা বাস্তবায়ন করতে চান। তাদের প্যানেলে নবীন-প্রবীণ তারকা শিল্পীরা রয়েছেন। 

মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল কার্যনির্বাহী পরিষদের ২০২৪-২৬ মেয়াদ গত ২৪ এপ্রিল শেষ হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন অর্থাৎ ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। বাপ্পা-মুক্তি ছাড়া আরেকটি প্যানেল ঘোষণার পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির তফসিল ঘোষণা হবে।


এফ এ/আয়না  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪