| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেবকে দেখে ‘চোর চোর’ স্লোগান

  • আপডেট টাইম: 07-05-2026 ইং
  • 13613 বার পঠিত
দেবকে দেখে ‘চোর চোর’ স্লোগান

 ভারতের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তৃণমূল কংগ্রেসের সংসদ ও অভিনেতা দেবকে ঘিরে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। একদিকে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি,অন্যদিকে বিজেপির উল্লেখযোগ্য উত্থানে উত্তেজিত জনতার একাংশ তাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করলে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন অভিনেতা-সংসদ।

চারপাশে ভিড় ও স্লোগানের মধ্যে কোনও প্রতিক্রিয়া না দিয়ে দেব দ্রুত সেখান থেকে বেরিয়ে যান। উত্তেজিত ভক্তদের মধ্যে অনেকেই দেবকে অনুরোধ করে বলেছেন দয়া করে, আপনি এবার রাজনীতি থেকে সরে দাঁড়ান। এবার থেকে শুধু সিনেমার পর্দাতেই দেখতে চাই আপনাকে।

আরও পড়ুন-

বিতর্কের মুখে প্রসেনজিৎ

জনতার এই ক্ষোভ মূলত ‘রাজনীতিক দেব’-এর প্রতি, ‘অভিনেতা দেব’-এর প্রতি নয় জানিয়ে বিশ্লেষকরা বলেন দেব ব্যক্তি হিসেবে এবং অভিনেতা হিসেবে এখনো দর্শকদের ভালোবাসার জায়গায় রয়েছেন তিনি। প্রচারের সময়ও রাজ্যজুড়ে ব্যাপক জনসমাগম দেখা গিয়েছিল, যা অনেকের মতে মূলত তার তারকাখ্যাতিরই কারণ।

দলের পরাজয় দেবকে কষ্ট দিলেও, রাজ্যে্র এই বদলকে স্বাগত জানিয়ে দেব বলেন, ‘রাজনীতিতে আর বেশি জড়াতে চাই না। আগের মতো মন দিয়ে অভিনয়টাই করতে চাই। এটাই বরাবর করে এসেছি। বরাবর ইন্ডাস্ট্রির মঙ্গল চেয়েছি। ইন্ডাস্ট্রির মঙ্গল করার চেষ্টা করেছি। নির্বাচনের অনেক আগে থেকে আমার লড়াই শুরু। ভাল লাগছে, সেই লড়াই অবশেষে সফল হল। যিনি বা যারা ইন্ডাস্ট্রির ভাল চাইবেন, নেপথ্যে থেকে আমি সব সময় তাদের পাশে। ইন্ডাস্ট্রিতে আর কেউ কাউকে ‘ব্যান’ করতে পারবে না। প্রযোজকদের উপরে নিয়মের বোঝা চাপাতে পারবে না। সুষ্ঠু ভাবে কাজ হবে। কাজের পরিমাণ বাড়বে। বাইরে থেকেও কাজ আসবে।’

এফ এ/আয়না


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪