| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাজিল ছাড়ছেন হিমি!

  • আপডেট টাইম: 27-05-2026 ইং
  • 1772 বার পঠিত
ব্রাজিল ছাড়ছেন হিমি!

অভিনয়ের ব্যস্ততার মাঝেও ফুটবল নিয়ে নিজের আবেগের কথা জানালেন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয় দল নিয়ে কথা বলতে গিয়ে মজার ছলে ব্রাজিল সমর্থন করা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

দীর্ঘদিনের প্রিয় দল ব্রাজিল হলেও বর্তমান সময়ে সেই সমর্থন প্রকাশ করতে গিয়ে কিছুটা অস্বস্তি অনুভব করেন তিনি। শৈশব থেকেই পরিবারের প্রভাবে ব্রাজিলকে সমর্থন করে আসছেন বলেও জানান তিনি।

হিমি বলেন, ‘আমি ব্রাজিল সাপোর্ট করি। বলতে পারেন, না বুঝেই সাপোর্ট করি। ছোটবেলা থেকে দেখেছি আমার ভাইয়া আর আব্বু ব্রাজিল সাপোর্ট করতেন, তাই আমিও করি।’

তবে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে এখন ব্রাজিলকে সমর্থন করতে কিছুটা অস্বস্তি লাগে বলেও জানান এই অভিনেত্রী। হাসতে হাসতেই তিনি বলেন, “এখন ব্রাজিল সাপোর্ট করতে অনেক লজ্জা লাগে।”

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়েও ভক্তদের সঙ্গে খোলামেলা কথা বলায় বরাবরই প্রশংসিত হিমি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই মন্তব্য ফুটবলপ্রেমীদের মাঝে বেশ বেশ আলোচনার জন্ম দিয়েছে।

আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪