| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিধানসভা নির্বাচন

পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি ১৫২ আসনে, তৃণমূল ১০৬

  • আপডেট টাইম: 04-05-2026 ইং
  • 202 বার পঠিত
পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি ১৫২ আসনে, তৃণমূল ১০৬

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। দুই দফার ভোটগ্রহণ শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে গণনা কার্যক্রম শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হচ্ছে, এরপর ধাপে ধাপে ইভিএমের ভোট গণনা শুরু হবে।

ভোটগণনার শুরুতেই প্রাথমিক ফলাফলে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গণনার প্রথম দেড় ঘণ্টায় বিজেপি কিছুটা এগিয়ে থাকলেও ব্যবধান খুবই কম।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতোমধ্যেই ২০০-র বেশি আসন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। তবে প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, কখনও তৃণমূল এগিয়ে যাচ্ছে, আবার কখনও বিজেপি পাল্টা লড়াইয়ে এগিয়ে আসছে—ফলে ফলাফল নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।

রাজ্যের মোট ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির ফলাফল আজ ঘোষণা হওয়ার কথা রয়েছে। ফলতা আসনে পুনরায় ভোটগ্রহণের জন্য আগামী ২১ মে তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন।

এদিকে রাজ্যজুড়ে ৭৭টি গণনাকেন্দ্রের ৪৫৮টি হলে ভোটগণনা চলছে। প্রতিটি কেন্দ্রে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গণনা কেন্দ্রের বাইরে ১০০ মিটার এলাকায় যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং ভেতরে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়—২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। উভয় দফাতেই ৯০ শতাংশের বেশি ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা রেকর্ড বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এক্সিট পোলগুলোতে বিজেপিকে এগিয়ে রাখা হলেও তৃণমূল কংগ্রেস দাবি করেছে, অতীতের মতো এবারও বুথফেরত সমীক্ষা ভুল প্রমাণিত হবে এবং তারাই সরকার গঠন করবে। অন্যদিকে বিজেপিও ক্ষমতায় আসার ব্যাপারে আত্মবিশ্বাসী।

চূড়ান্ত ফলাফল প্রকাশের পরই স্পষ্ট হবে, পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে কারা বসতে যাচ্ছে। তবে দুপুরের মধ্যেই একটি স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪