| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিধানসভা নির্বাচন

পশ্চিমবঙ্গে চলছে ভোট গণনা: প্রাথমিক ফলাফলে এগিয়ে বিজেপি

  • আপডেট টাইম: 04-05-2026 ইং
  • 219 বার পঠিত
পশ্চিমবঙ্গে চলছে ভোট গণনা: প্রাথমিক ফলাফলে এগিয়ে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সোমবার সকাল থেকে শুরু হওয়া গণনায় প্রাথমিক ফলাফলের প্রবণতায় বেশ এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, বিজেপি এগিয়ে রয়েছে ৭১টি আসনে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৪৭টি আসনে। ফলে শুরুতেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে, ভারতের অন্যান্য রাজ্যেও ভোট গণনায় বিভিন্ন জোট ও দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। তামিলনাড়ুতে ডিএমকে ৩২টি আসনে এগিয়ে রয়েছে, আর এনডিএ এগিয়ে আছে ২টি আসনে। কেরালায় ইউডিএফ ও এলডিএফ—দুটি জোটই সমানতালে লড়াই করছে এবং উভয়ই ৩৮টি করে আসনে এগিয়ে আছে। এছাড়া আসামে এনডিএ এগিয়ে রয়েছে ১২টি আসনে।

স্থানীয় সময় সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) ভোট গণনা শুরু হয়। পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল হওয়ায় বর্তমানে ২৯৩টি আসনের ভোট গণনা চলছে।

আরও পড়ুন :

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের

রাজ্যের ২৩টি জেলার ৭৭টি কেন্দ্রে একযোগে এই গণনা কার্যক্রম পরিচালিত হচ্ছে। গণনার শুরুতে পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হচ্ছে, এরপর পর্যায়ক্রমে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট গণনা করা হবে।

চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত এই প্রবণতায় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪