দ্বিতীয় সন্তানের মা হতে যাওয়ার খবরের মাঝেই দক্ষিণ আফ্রিকার কেপটাউনে, শাহরুখ খানের আসন্ন চলচ্চিত্র ‘কিং’-এর শুটিং সেটে দেখা গেল দীপিকাকে। বলিউডের জনপ্রিয় রোমান্টিক এই জুটিকে কেপটাউনের মনোরম পরিবেশে একটি গানের দৃশ্য ধারণের সময় ফ্রেমবন্দি করা হয়।
সাদা রঙের ফ্লোরাল ম্যাক্সি ড্রেসে দীপিকার চিরচেনা ‘মিলিয়ন ডলার স্মাইল’ বরাবরের মতোই ভক্তদের নজর কেড়েছে। অন্যদিকে শাহরুখ খানকে দেখা গেছে সাদা-কালো স্ট্রাইপ শার্ট, সানগ্লাস আর গলায় একটি বিশেষ লকেটে, যেখানে তার লুক ছিল অত্যন্ত আকর্ষণীয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ছবিতে ফোকাস না থাকলেও দীপিকার উপস্থিতি আর ৬০ বছর বয়সেও শাহরুখের চিরযৌবন লুক দেখে মুগ্ধ নেটিজেনরা।
আরও পড়ুন-
দীপিকা রণবীরের দ্বিতীয় সন্তানের আগমনের কথা ঘোষণা করেছেন তাদের প্রথম কন্যা দুয়া। নতুন অতিথিকে ঘিরে পরিবারে বইছে খুশির জোয়ার। এই অবস্থায়ও দীপিকার পেশাদার প্রতিশ্রুতি রক্ষাকে সাধুবাদ জানাচ্ছেন সবাই। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি নির্মিত হচ্ছে প্রায় ৩৫০ কোটি টাকা বাজেটে। এই ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে তার কন্যা সুহানা খানকে। সিনেমায় খলনায়কের চরিত্রে থাকছেন অভিষেক বচ্চন।
এফ এ/আয়না