দেশের প্রেক্ষাগৃহে ঈদুল ফিতরের পর মুক্তি পেয়েছে ‘আতরবিবিলেন’ ও ‘মানুষটিকে দেখ’ দুটি নতুন সিনেমা। ভিন্নধর্মী গল্প ও নির্মাণে তৈরি এই চলচ্চিত্র দুটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে আজ শুক্রবার থেকে চলছে। মিজানুর রহমান পরিচালিত এক সাধারণ নারীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে গড়ে ওঠা গল্প ‘আতরবিবিলেন’ রাজধানীর উত্তরার ম্যাজিক মুভি থিয়েটারসহ একাধিক হলে মুক্তি পেয়েছে । এক তরুণী জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে পরিস্থিতির শিকার হয়ে ঢাকায় আসলেপরিচয় হয় এক পেশাদার খুনির সঙ্গে। নির্যাতন ও অদ্ভুত সব ঘটনার কাহিনি ঘিরে ‘আতর’ নামে এক নারীর ‘আতর বিবি’ হয়ে ওঠার গল্পই সিনেমার মূল উপজীব্য। ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ফারজানা সুমি।
আরও পড়ুন-
মুক্তির অপেক্ষায় ‘রাজা শিবাজি’
রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস-এ সেরিব্রাল পালসিতে আক্রান্ত মানুষের জীবনসংগ্রাম ও তাদের ঘিরে থাকা কুসংস্কারকে কেন্দ্র করে তৈরি গাজী রাকায়েত পরিচালিত ‘মানুষটিকে দেখ’মুক্তি পেয়েছে। ফরিদা শারীরিক প্রতিবন্ধি তরুণী সমাজের অবহেলার শিকার হলেও দমে না গিয়ে বরং একাই সেরিব্রাল পালসিতে আক্রান্ত মানুষের অবস্থার জন্য লড়াই চালিয়ে যান। পথশিশুদের নিয়ে কাজ করা তরুণ ফিরোজ তাঁর পাশে এসে দাঁড়ালে তাদের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক।
এফ এ/আয়না