| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্যাসিস্ট আমলে নির্যাতনের ঘটনায় ১৮৫৫ মামলা হয়েছে, আইনমন্ত্রী

  • আপডেট টাইম: 30-04-2026 ইং
  • 496 বার পঠিত
ফ্যাসিস্ট আমলে নির্যাতনের ঘটনায় ১৮৫৫ মামলা হয়েছে, আইনমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের বিভিন্ন থানায় মোট ১,৮৫৫টি মামলা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আইনমন্ত্রী জানান, দায়ের হওয় মামলাগুলোর মধ্যে ৭৯৯টি হত্যা এবং ১,০৫৬টি অন্যান্য ধারার মামলা।

ইতোমধ্যে ১৫৮টি মামলার( ৪৮টি হত্যা এবং ১১০টি অন্রান্য মামলা) তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এসব মামলার বিচার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

তিনি আরও বলেন, বাকি ১.৬৯৭টি মামলার তদন্ত এখনো চলমান। এসব মামলার তদন্ত একটি জটিল ও সময়াপেক্ষ প্রক্রিয়া হলেও দ্রুত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ কাজ করেছে। প্রতিটি মামলায় যথাযথ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে, যাতে বিচারিক ব্যবস্থায় কোনও ধরণের দুর্বলতা না থকে।

আইনমন্ত্রী আরও জানান, জামিন প্রদানের বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়াভূক্ত। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবিরা প্রতিটি মামলায় সক্রিয়ভাবে আসামিদের জামিনের বিরোধিতা করেছেন।

তিনি বলেন, সরকার ভূক্তভোগী পরিবারগুলোকে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যারা হত্যা, গুম, নির্যাতন ও পঙ্গুত্বের মতো অপরাধে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে কাজ করছে সরকা।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪