বিরোধী দলের আপত্বি সত্বেও কন্ঠভোটে জাতীয় সংসদে দুটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। বিল দুটি হলো, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন (সংশোধন) ২০২৬ এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ( সংশোধন) ২০২৬।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সংসদ অধিবেশনেরর ২৫তম দিনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিল দুটি উত্থাপন করেন।
বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বিল দুটি তাৎক্ষণিকভাবে পাস না করে স্থগিত রাখার দাবি জানান। তবে তার সেই দাবি কন্ঠভোটে নাকচ হয়ে যায় এবং পরে বিল দুটি পাস করা হয়।
সংসদে বিল পাসের এই প্রক্রিয়াকে কেন্দ্র করে বিরোধী ও সরকারি দলের মধ্যে মতবিরোধ দেখা গেলেও শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠকার ভিত্তিতেই সিদ্ধান্ত কার্যকর করা সহয়।
হাফিজ/ আয়না নিউজ