বলিউডের অন্যতম আলোচিত ফ্রাঞ্চাইজি শাহরুখ খানের ‘ডন’। এই আইকনিক ডন চরিত্রে এ রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পরথেকেই চর্চায় ‘ডন ৩’। শুটিং শুরুর আগে হঠাৎ করেই সিনেমাটি থেকে রণবীর সরে দাঁড়ালে ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় জলঘোলা হয়। সিনেমাটির পরিচালক ফারহান আখতার রণবীরের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন।
ফারহানের ভাষ্যমতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তাকে এক বড় জীবনমুখী শিক্ষা দিয়েছে যে,অপ্রত্যাশিত সব কিছুর জন্যই প্রস্তুত থাকা উচিত। যতক্ষণ পর্যন্ত না ক্যামেরায় শুটিং শুরু হচ্ছে, ততক্ষণ কোনো কিছুই নিশ্চিত নয়।’
আরও পড়ুন-
‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যে রণবীরের ‘ডন ৩’ থেকে সরে আসায় প্রায় ৪০ কোটি টাকার বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে প্রযোজনা সংস্থাকে। অন্যদিকে রণবীরের ঘনিষ্ঠ মহলের দাবি, চরম ‘অপেশাদারিত্ব’ দেখিয়েছে প্রযোজনা সংস্থাটি।এদিকে অভিনেতার দাবি,‘ধুরন্ধর’ সুপারহিট হওয়ার পর পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়েছিল যে,রণবীর ও ফারহানের বিবাদ মেটাতে খোদ আমির খানকে হস্তক্ষেপ করতে হয়েছিল।
এফএ/আয়না