অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এবারে ভক্ত-অনুরাগীদের মাঝে একগুচ্ছ ছবি শেয়ার করে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন তিনি। মাথায় ম্যাচিং ব্যান্ড এবং কানের দুল তার লুকে যোগ করেছে বাড়তি আভা।
তটিনীর এই পোস্টে ভক্ত-অনুরাগীরা তার রূপের প্রশংসা করে একজন নেটিজেন লিখেছেন, ‘সুহাসিনীর হাসিটা অনেক মিষ্টি।’ আরেকজন লিখেছেন, ‘পুতুলের মতো লাগছে।’
আরও পড়ুন-
নির্মাতা আলী আদ্রিয়ানের আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি
২০১৯ সালে তটিনী মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু করেন। চরকির ওয়েব ধারাবাহিক ‘এই মূহুর্তে’ অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। তার অভিনীত প্রথম টেলিভিশন নাটক শারদ প্রাতে। ক্লোজ-আপ কাছে আসার গল্পের সময় ‘সব জানে’ অভিনয় করে সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন এই গুণী শিল্পী। ‘ভালোবাসার প্রথম কদম ফুল’ এ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে দীপ্ত পুরস্কার অর্জন করেন তটিনী।
এফএ/ আয়না