| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্মাতা আলী আদ্রিয়ানের আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি

  • আপডেট টাইম: 28-04-2026 ইং
  • 157927 বার পঠিত
নির্মাতা আলী আদ্রিয়ানের আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি

তরুণ নির্মাতা আলী আদ্রিয়ান জাহেদী নেতৃত্ব ও আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে স্বীকৃতি পেলেন। নতুন প্রজন্মের একজন সম্ভাবনাময় প্রতিনিধি হিসেবে নিজের অবস্থান জানান দিয়েছেন তিনি। হাউস অব ইয়ুথ ডায়ালগ আয়োজিত ইউএনজিএ সেশন ২ মডেল ইউনাইটেড নেশনস সম্মেলনে আউটস্ট্যান্ডিং ডেলিগেট স্বীকৃতি লাভ করেন আদ্রিয়ান। স্টেট অব ইসরায়েলের প্রতিনিধি হিসেবে তিনি ২৫ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

সম্মেলনে তার অসাধারণ পারফরম্যান্স, কূটনৈতিক যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ, বিশ্লেষণী চিন্তাশক্তি এবং সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে তার হাতে  একটি স্মারক ক্রেস্ট তুলে দিয়ে এ সম্মাননা প্রদান করা হয় বলে জানিয়েছে আয়োজক সংস্থা।  

শৈশব থেকেই সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আলী আদ্রিয়ান জাহেদী মাত্র তিন বছর বয়সে টেলিভিশন নাটক ‘পকেট’ এ অংশগ্রহণের মাধ্যমে মিডিয়া যাত্রা শুরু করেন।  তার পিতা চলচ্চিত্র নির্মাতা আলী জুলফিকার জাহেদী পরিচালিত বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজ দ্য পেপার’ এ অভিনয় করেন তিনি।

আরও পড়ুন-  

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ তমা রশিদ

আলী আদ্রিয়ান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কোভিড ২০২০’ নির্মাণ করেন মাত্র সাত বছর বয়সে। ‘কোভিড ২০২০’ এ পরিচালক ও অভিনয়শিল্পী হিসেবে তার কাজ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে। চলচ্চিত্রটি রাশিয়ার দ্য কপার ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যালে অনারেবল মেনশন সম্মাননা লাভ করে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ওয়ার্ল্ড ইমপ্যাক্ট ফিল্ম ফেস্টিভ্যাল বা সুইফে বেস্ট সুপার শর্ট ফিল্ম বিভাগে কোয়ার্টার ফাইনালিস্ট অ্যাওয়ার্ড অর্জন করে।

উদীয়মান তরুণ নির্মাতাদের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত সুইফ একটি প্ল্যাটফর্ম যেখানে সাবমিশন ফি মওকুফসহ নতুন নির্মাতাদের জন্য নেটওয়ার্কিং ও শিল্পসংশ্লিষ্ট নানা সুযোগ তৈরি করা হয়। অ্যামাজন প্রাইম ভিডিও ডিরেক্টরের ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবেও ফেস্টিভ্যালটি পরিচিত।

কানাডিয়ান ট্রিলিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আলী আদ্রিয়ান জাহেদীর সৃজনশীল সম্ভাবনা, আত্মবিশ্বাস এবং আন্তর্জাতিক অঙ্গনে অল্প বয়সে এমন সাফল্যের বিকাশেরই প্রতিফলি। পড়াশোনার পাশাপাশি নেতৃত্ব বিকাশ, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে নিয়মিত সক্রিয় জাহেদীর এসব অর্জন তাকে আরও অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন পরিবারের সদস্যরা ।

 এফএ/ আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪