বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা ও কন্টেন্ট ক্রিয়েটর তমা রশিদ। ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল' ২০২৬ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন। এবারই প্রথমবারের মতো সৌন্দর্য ও ব্যক্তিত্বভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নজির স্থাপন করেছেন তিনি।
বাংলাদেশের প্রতিনিধিত্বকারী তমা রশিদ ৪০টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে জিতেছেন বিজয়ের মুকুট। প্রতিযোগিতাটির জমকালো গ্র্যান্ড ফিনালে রোববার (২৬ এপ্রিল) থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়। বিজয়ী হয়ে আজ মঙ্গলবার বিকেলে থাইল্যান্ড থেকে দেশে ফেরার কথা রয়েছে তার।
আরও পড়ুন-
কনসার্ট মঞ্চ নির্মাণে দুর্ঘটনা নিহত ১
মুকুট জয়ের পর অনুভূতি প্রকাশে তমা রশিদ গণমাধ্যমকে বলেন, এবারই প্রথম বাংলাদেশ মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল হিসেবে বিজয়ী হয়েছে। দেশের প্রতিনিধিত্ব করতে এসে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে মুকুট জয় করে দেশে ফিরছি, এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা মোটেও সহজ ছিল না। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ভারতের সঙ্গে। কস্টিউম, ওয়াক এবং কুইজ সেগমেন্ট গুলোই আমাকে বিজয়ের দিকে এগিয়ে দিয়েছে।
‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন দেশে ফিরে নিয়মিত উপস্থাপনায় মনোযোগ দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী তরুণীদের পরামর্শক হিসেবেও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
এফএ/ আয়না