| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভিনেতা ভরত কাপুরের দেহাবসান

  • আপডেট টাইম: 28-04-2026 ইং
  • 158892 বার পঠিত
অভিনেতা ভরত কাপুরের দেহাবসান

প্রবীণ বলিউড অভিনেতা ভরত কাপুর বার্ধক্যজনিত অসুস্থতার কারণে সোমবার (২৭ এপ্রিল) তাঁর মৃত্যু হয়েছে। দীর্ঘ কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ভরত কাপুরের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে ভরত কাপুর স্ত্রী লোপা এবং দুই পুত্র রাহুল ও সাগরকে রেখে গেছেন। তার একমাত্র কন্যা কবিতা অকালপ্রয়াত হন।

চোখা সংলাপ আর পরিমিত অভিনয়ের জাদুতে পর্দায় ভিলেনের সহচর হিসেবে অনন্য ভরত কাপুর দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তিনি শুধু বড় পর্দা নয়, মঞ্চ এবং থিয়েটার থেকেও কুড়িয়েছেন অঢেল প্রশংসা। দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু অবতার গিল তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে কাপুরের মৃত্যু সংবাদ নিশ্চিত করে জানিয়েছেন, গত তিন দিন ধরে ভরতের শারীরিক অবস্থা ভাল ছিল না বাড়িতেই ছিলেন। 

১৯৭০ দশকের শুরুতে অভিনয়জীবন শুরু করা ভরত কাপুর চার দশকেরও বেশি সময় ধরে বলিউডে সক্রিয় ছিলেন। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি পার্শ্বচরিত্র ও খলনায়কের ভূমিকায় বিশেষভাবে পরিচিত ছিলেন । তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে নূরী (১৯৭৯), রাম বালরাম (১৯৮০), লাভ স্টোরি (১৯৮১), বাজার (১৯৮২), গুলামি (১৯৮৫), আখরি রাস্তা (১৯৮৬), সত্যমেব জয়তে (১৯৮৭), স্বর্গ (১৯৯০), খুদা গवाह (১৯৯২), রং (১৯৯৩), বরসাত (১৯৯৫), সাজন চলে সাসুরাল (১৯৯৬) এবং মীনাক্ষী: এ টেল অফ থ্রি সিটিজ (২০০৪)।

আরও পড়ুন-

হাসপাতালে নিকোল কিডম্যান

চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন জগতেও অত্যন্ত পরিচিত মুখ ছিলেন তিনি । ক্যাম্পাস, পরম্পরা, রাহত, সাঁস, আমানত, ভাগ্যবিধাতা, তারা, চুনৌতি এবং কাহানি চন্দ্রকান্তা কিসহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শক প্রশংসা কুড়িয়েছে। এই অভিনেতার চলে যাওয়া শোকের আবহ ভক্তদের মাঝে বিরাজ করলেও পর্দার সেই চিরচেনা ভরত কাপুর তার কালজয়ী কাজের মধ্য দিয়েই বেঁচে থাকবেন আজীবন।

সোমবার ভরত কাপুরের শেষকৃত্যে পরিবারের সদস্যদের পাশাপাশি থিয়েটার সংগঠন IPTA-র কিছু সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন রাকেশ বেদী, পরিচালক রমেশ কুমার এবং অভিনেতা কুলদীপ সিং। আগামী ৩০ এপ্রিল বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত তাঁর বাসভবনে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে বলে জানান এই বর্ষীয়ান অভিনেতা।


এফএ/ আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪