| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসপাতালে নিকোল কিডম্যান

  • আপডেট টাইম: 27-04-2026 ইং
  • 88 বার পঠিত
হাসপাতালে নিকোল কিডম্যান

অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সিরিজ ‘মার্গোস গট মানি ট্রাবলস’ এর শুটিং চলাকালেই হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে। মার্কিন গণমাধ্যম পেজ সিক্সের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২২ এপ্রিল পেশাদার দায়িত্ববোধ থেকে অসুস্থ অবস্থাতেই দিনের শুটিং করার সময় নিকোল হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। 

নিকোল কিডম্যান এর সহশিল্পী নিক অফারম্যান জানান, শুটিংয়ের প্রথম দিনেই নিকোল জ্বরে আক্রান্ত হন। সেটে কয়েকশ এক্সট্রা শিল্পী নিয়ে বড় আয়োজন থাকায় প্রযোজকের আর্থিক ক্ষতির কথা ভেবে তিনি কাজ চালিয়ে যান।  ৫৮ বছর বয়সী নিকোল কিডম্যান হাসপাতালে আইভি চিকিৎসা নেয়ার পর বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন বলে জানা গেছে । গত কয়েক দশক ধরে এ অভিনেত্রী হলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় রয়েছেন।  

আরও পড়ুন- 

জীবনের সব রং রহস্য লুকায়িত গভীরে

লেইস চরিত্রে অ্যাপল টিভি প্লাসে মুক্তিপ্রাপ্ত ‘মার্গোস গট মানি ট্রাবলস’ সিরিজে অভিনয় করেছেন নিকোল কিডম্যান। তার সঙ্গে জিংক্স চরিত্রে রয়েছেন সহঅভিনেতা নিক অফারম্যান।


এফএ/ আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪